শীতের সকাল
ইব্রাহিম হাসান রাব্বী
শীতের সকাল লাগছে শীত,
শীতের আগমনে।
কুয়াশার চাদরে চারপাশ,
সূর্য ঢেকে রয়।
গাছের সবুজ পাতা ধীরে ধীরে,
হলুদ হয়ে যায়।
পাতায় পাতা পড়ে আছে,
শুকিয়ে চারিপাশে।
শীতের সকালে চায়ের সাথে,
পিঠে পুলি ভালো লাগে।
শীতের সকাল কুয়াশার চাদর,
প্রকৃতির লিলা খেলা।
গাছের ডালে অতিথি পাখি,
বসে করে খেলা।
শীতের সকালে আয়না টাও,
কুয়াশার চাদরে ঢেকে যায়।
হাত দিয়ে আয়না মুছার পরে,
নিজের চেহারাটা দেখা যায়।
রচনা কাল : ০৯/১২/২০২১
1
0 মন্তব্যসমূহ