মমতাময়ী মা

মমতাময়ী মা
ইব্রাহিম হাসান রাব্বী

মা-যে আমার জানেরি জান,
মা-যে আমার প্রাণেরি প্রাণ।
মায়ের মুখের একটু হাসি,
দেখে জোড়ায় এই প্রাণ।

মায়ের আদর পেলে আমার, মনটা শীতল হয়।
হাজার ব‍্যাথা সেরে গিয়ে ;
মনটা ভালো হয়।

মায়ের মুখটি দেখি যখন,
ঘোমরা হয়ে আছে।
মনটা আমার পায়যে ব‍্যাথা,
মায়ের কষ্ট দেখে।

মায়ের মত আপনজন,
পাব নাযে কোথাও।
তাইতো তুমি সবার সেরা,
মা-যে তুমি আমার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আযানের সুর

কবিতা